মো: মহিদ:
ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের মো: মজনু মিয়া ব্যক্তিগত উদ্যোগে দুই হাজার দুস্থ এবং অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ সোমবার সকালে গোপালখালি এলাকার নিজ বাড়ি থেকে হাটিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মজনু মিয়া এ ঈদ উপহার বিতরণ করেন। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন তিনি। এ সময় আশরাফ আলী মন্ডল, ইলিয়াস খান, শামসুল হক, খলিলুর রহমান, ইন্দ্রিস আলী মুন্সী, ভজন চন্দ্র শীল, তারাব আলী, খোরশেদ, মুন্নাফ, কাশেম আলী মাতুব্বর, হান্নান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মোঃ মজনু মিয়া বলেন, ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু অনেক অসহায় মানুষ আছেন যারা নতুন পোশাক কেনার সামর্থ্য রাখেন না। তাই তাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
আলোকিত প্রতিদিন /১৬ মার্চ ২০২৬ /মওম
- Advertisement -

