মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ কর্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩৬-বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের নির্দেশনা মোতাবেক, ১৪ ই মার্চ রোজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ২ নং কামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, কড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ১হাজার ৯১৯ টি পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়। ভিজিএফের চাল বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা প্যানেল চেয়ারম্যান কাজী মনজুরুল ইসলাম মনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মোখলেছুর রহমান হিল্টু, উপজেলা যুবদলের সদস্য ডা: আইয়ুব আলী প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ১হাজার ৯১৯ টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে সিজিএফের চাল বিতরণ শুরু করা হয়। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বিকেল ৪টার মধ্যে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন করা হয়েছে।
এ-সময় কামালপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি খায়রুজ্জামান খাজা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল আজিম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজু আলম, কামালপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নাজমুল হাসান জিয়া, কামালপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশের সদস্য সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / ১৪মার্চ ২০২৬ /মওম
- Advertisement -

