আজ শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হু*মকি ইরা*নের

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। গত বুধবার ইরানের একটি ব্যাংকে হামলা জেরে এমন হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরান বলছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, ‘‘ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং ব্যাংকিং স্বার্থে হামলা চালাবে।’’

তিনি বলেছেন, ‘‘ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে।’’

ইব্রাহিম জুলফিকারি বলেন, ‘‘এমন অবৈধ ও নজিরবিহীন কর্মকাণ্ডের মাধ্যমে শত্রুরা আমাদের এই অঞ্চলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতে আঘাত করতে বাধ্য করছে।’’ মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স, এএফপি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

- Advertisement -
- Advertisement -