আজ বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরপুরে গ*ণহ*ত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আরো খবর

প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি দ্বীপ ভৌমিক, নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, সদর ইউনিয়ন পরিষদ (প্রশাসক) মো. হাবিবুর রহমান, (বিআরডিবি) চেয়ারম্যান আহমদ আলী রানা উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যদুনাথ স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক মো. নূর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখসহ উপজেলার অফিসার ও কর্মকর্তা বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দরা।

আলোকিত প্রতিদিন / ১১মার্চ ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -