আজ সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১২ লাখ টাকার পণ্যসহ দুই চোরাকারবারি গ্রেফতার

আরো খবর

আরিফুর রহমান:
সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।
ছাতক থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ৯ মার্চ পরিচালিত অভিযানে ছাতক থানার মামলা নং-১৫(০৩)২৬ এর এজাহারভুক্ত আসামী আঃ করিম ২৬ পিতা-রইয়ব আলী, সাং-পশ্চিম কাজলশাহ, সিলেট সদরকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৩৮০ পিস ভারতীয় ক্রীম উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৬ হাজার টাকা। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিনে ছাতক থানার মামলা নং-১৭(০৩)২৬ এর এজাহারভুক্ত আসামী মোঃ জুয়েল আহমদ-২৮, পিতা-হুশিয়ার আলী, মাতা-নেওয়ারুন্নেছা, সাং-রামপুর, কালারুকা ইউনিয়ন, ছাতককে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয়ভাবে সাবেক ইউপি সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ তার হেফাজত থেকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট AJNAIN মসলা ৫০ কেজি, ৫০ কেজি গুয়ামৌরি প্যাকেট এবং ১০০০ পিস BETNOVATE ক্রীম উদ্ধার করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা। এ সময় একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়।
ছাতক সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই মামলায় উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য প্রায় ১২ লাখ ১৬ হাজার টাকা। এবং গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পৃথক চোরাচালান মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে মন্তব্য করেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম
- Advertisement -
- Advertisement -