আজ সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর মিরপুরের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টার পর  আগুন নিয়ন্ত্রণে আসে।

৯ মার্চ সোমবার বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে বিকেল ৩টা ২২ মিনিটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী।

এছাড়া এক নারীকে আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের কর্মকর্তা ।

এর আগে সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আলোকিত প্রতিদিন /০৯ মার্চ ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -