শওকত আলী: গত ৮/৩/২০২৬ ইং রাত ৩.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন বায়েক ইউনিয়নের বায়েক দক্ষিন পাড়া এলাকার জনৈক মোঃ মানিক মিয়ার খালি ভিটার পূর্ব পাশে ঝোপের ভিতর হইতে ১২৭ (একশত সাতাশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে রাত ২.১০ ঘটিকায় বায়েক ইউনিয়নের নয়নপুর পূর্বপাড়া এলাকা হতে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও অপর আরেকটি অভিযানে ৭/৩/২০২৬খ্রি সকাল ১১.৩০ ঘটিকায় কসবা পৌরসভা এলাকা হতে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর আরেকটি অভিযানে ৭/৩/২০২৬ইং বিকাল ৩,৪৫ ঘটিকায় কসবা থানাধীন বিনাউটি ইউনিয়নের চাপিয়া উত্তরপাড়া সাকিনে নানু মিয়ার টং দোকানের পাশে লাল মিয়ার ভরাটকৃত জায়গার উপর ০১টি পিকআপ গাড়ি হইতে ৩৫(পয়ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামি শরীফ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ শরীফ মিয়া(৩৮)পিতা-মৃত সুরুজ মিয়া সর্দার
মাতা-রাহেলা আকতারসাং-কান্দারপাড়
থানা- কসবাজেলা।
২। জাকারিয়া ইসলাম শুভপিতা-মৃত ফরিদ মিয়া
সাং-নয়নপুরথানা-কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া
৩। রিয়া মনি (১৯)স্বামী-মোঃ শামীম
সাং-আলীনগর থানা-ভোলা সদর
জেলা-ভোলা।
এ-সংক্রান্ত কসবা থানায় পৃথক ৪টি মাদক মামলা রুজু হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

