আজ শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

আরো খবর

আলোকিত ডেস্ক:

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তৃতীয় শনিবার কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন তারেক রহমান।  ৭ মার্চ শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি অফিস করেছেন। এদিন দু’টি বৈঠকও করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী শনিবার দুপুর ১২টা দিকে তেজগাঁওস্থ দফতরে আসেন। তিনি পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো ও বাজার সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন।

দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ব্যয় কমানো ও কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

আলোকিত প্রতিদিন /০৭ মার্চ ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -