আজ শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রমজানে অসাধু উপায়ে ব্যবসা না করার আহ্বান প্রধানমন্ত্রীর!

আরো খবর

বিশেষ প্রতিনিধি: রমজান মাসে অশুভ পন্থা অবলম্বন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, পতিকল্পিত যাকাত ব্যস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে যাকাত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও আরও কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।  তিনি বলেন, দারিদ্র্য বিভাজনে সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার চিন্তা করেছে। প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা যাকাত দেয়ার চিন্তা করছে সরকার। যাকাত বোর্ডকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠন করার চিন্তা করা হচ্ছে।

এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক প্রমুখ অংশ নেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -