শহিদুল্লাহ সরকার: সাভার বিরুলিয়া বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বুধবার (৪ মার্চ)বিকেলে ৫টার সময় বিরুলিয়া ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন প্রধান অতিথির বক্তব্যে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি বলেন আমরা মাদক ও চাঁদাবাজ মুক্ত বিরুলিয়া চাই, আমি বিরুলিয়াবাসী জনগনকে প্রতিশ্রুতি দিয়েছি এই কাজগুলো পুলিশের সহায়তায় আমাকে করতেই হবে। আমি বিনয়ের সাথে বলছি মাদক ও চাঁদাবাজীর ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবেনা। বিরুলিয়াবাসীর জন্য আমাদের কাজ করতে হবে। সবাইকে আমি সতর্ক করে দিলাম, আমি দলের নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এই দেশটা সুন্দর করতে হলে ভালো করতে হলে দলের জন্য আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে, আমরা যদি সতের বছর এই ফ্যাসিস্ট সরকারের জন্য এই জীবন বাজি রেখে কাজ করতে পারি, তাহলে কেন আমরা ৫ বছর কষ্ট করতে পারবোনা।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত শেষে সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/এপি

