আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি জিন্নাহ কবিরের মতবিনিময়

আরো খবর

সৈয়দ এনামুল হুদা :

মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির ঘিওর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
​নির্বাচনে জয়লাভের পর ঘিওর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংসদ সদস্যের এটিই প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
​ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা আনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন।
​প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভুঁইয়া ও মিজানুর রহমান খান কুদরত।
​এছাড়াও বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, সিংজুরী ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
​সভায় নবনির্বাচিত সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সকল কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -