সৈয়দ এনামুল হুদা :
মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির ঘিওর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জয়লাভের পর ঘিওর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংসদ সদস্যের এটিই প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা আনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন।
প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভুঁইয়া ও মিজানুর রহমান খান কুদরত।
এছাড়াও বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, সিংজুরী ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সকল কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

