আজ বৃহস্পতিবার, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার আরমান

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।

২ মার্চ সোমবার দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে জানানো হয়েছে, নবনিযুক্ত উপদেষ্টা এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক এবং পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে নতুন এই দায়িত্ব পাওয়া ব্যারিস্টার আরমান সামাজিক মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভকামনার মধ্য দিয়ে প্রশংসিত হচ্ছেন।

ব্যারিস্টার আরমানও দলীয় আমিরের পক্ষ থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলোকিত প্রতিদিন/০৩মার্চ ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -