আজ সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

স্যামসন-ঝ*ড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত!

আরো খবর

খেলাধুলা: অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়ার্টার ফাইনাল। যে জিতবে, তার হাতেই উঠবে সেমিফাইনালের টিকিট।

কলকাতার ইডেন গার্ডেনসে সেই লড়াই জিতে সেমিফাইনালে নাম লেখাল ভারতই। আজ ৪ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে তারা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া স্যামসনই নায়ক হিসেবে আবির্ভূত হলেন এবার। ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৯৭ রানের ইনিংসটি ভারতের ইতিহাসে অন্যতম সেরা হয়ে থাকবে।

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার অভিষেক শর্মা (১০) ও ইশান কিষাণ (১০) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় স্বাগতিকেরা। ৪৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন স্যামসন। চাপের মুখে দাঁড়িয়ে মাত্র ২৬ বলে বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন তিনি। তবে ১১তম ওভারে শামার জোসেফের বলে অধিনায়ক সূর্যকুমার যাদব (১৮) আউট হলে ভারত আবারও ধাক্কা খায়। ১১ ও ১২তম ওভারে মাত্র ৬ রান আসায় রানরেটের চাপ বাড়লেও ১৩তম ওভারে ১৭ রান তুলে ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখেন স্যামসন ও তিলক ভার্মা।

আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -