শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ঢাকা সিলেট মহাসড়কে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস আটক করা হয়। অদ্য ইং ২/৩/২০২৬ ইং তারিখ রাত অনুমানিক ৪:১৫ ঘটিকার সময় এটিএসআই শহিদুল্লাহ ও সঙ্গীয় ফোর্সসহ খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বিশ্বরোড হতে আশুগঞ্জ গামী একটি মাইক্রোবাস (যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) সিগনাল দিলে তখন উক্ত গাড়ির চালক গাড়িটি দ্রুতগতিতে আশুগঞ্জের দিকে যাওয়ার সময়। এটিএসআই শহিদুল্লাহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রতিরোধ করার জন্য পিছন থেকে ধাওয়া দিলে অজ্ঞাত নামা চালক হাইওয়ে পুলিশের তৎপরতা দেখে মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ভিতরে ১০৮ কেজি গাঁজা পাওয়া যায়। গাড়ি এবং গাঁজা ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হাইওয়ে রোডের আমাদের অভিযান অব্যাহত থাকবে। গাজা এবং গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/এপি

