আজ রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফে বিএনপির শোকরানা সভা ও ইফতার মাহফিলে নবনির্বাচিত সংসদ শাহাজাহান চৌধুরী

আরো খবর

হেলাল উদ্দিন, টেকনাফ: উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ৫ম বারের মতো নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএনপির উদ্যোগে শোকরানা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফের এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন-জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাশেম সিআইপি, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আকতার হোসাইন বাবলু  ও উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ অনেকে।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও মডেল উখিয়া-টেকনাফ গড়ে তোলা হবে। তিনি মাদক কারবারি, পাহাড়ি অপহরণকারী ও মানবপাচারকারীদের হুঁশিয়ার করে বলেন—অবৈধ কার্যক্রম পরিহার করে সঠিক পথে ফিরে আসতে হবে, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের ফলাফল প্রত্যাশিত হয়নি; কোথায় দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সহ্য করা হবে না। অনুষ্ঠান শেষে দেশ ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -