শহিদুল্লাহ সরকার: আসন্ন ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে আছেন। বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি তিনি তার নিজ অর্থায়নে অসহায় দরিদ্র মানুষ কে সহায়তায় বিরল ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমির শিরালির বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,এলাকার প্রত্যেক ঘর থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত মানুষের মাঝে আমির শিরালি কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। সবার মুখে একটাই কথা আমির শিরালির মত এই এলাকায় কেও উন্নয়ন মূলক কাজ করতে পারবে না। চায়ের দোকানে বসে থাকা খাগান এলাকার ভোটার নুর মোহাম্মদ এর সাথে কথা হয় আমাদের , তাকে প্রশ্ন করা হয় এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে যোগ্য ব্যক্তি কে আসলে ভালো হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সভাপতি আমির শিরালি একজন ভালো মানুষ। তার মত কেউ এই এলাকার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেনা। আমরা বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমির শিরালি কে দেখতে চাই।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

