মো: মহিদ
মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী আটক রয়েছে। আটককৃত হলেন, উপজেলার গালা ইউনিয়নের মহাপুরা গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লাভলু (২৫) ও কালই গ্রামের মোঃ সাঈদ সরকারের ছেলে মোঃ লাইছ।
২৩ ফেব্রুয়ারি বিকেলে মহাপুরা মেহেদী হাসান লাভলুর বাড়ি থেকে এ দুজনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার এসআই এমদাদুল হক।
এই বিষয়ে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রজু করা হয়েছে। মামলা নং- ০৯/১২।
আলোকিত প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

