আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে ভো*গান্তি দূর হবে: মন্ত্রী আফরোজা খানম রিতা

আরো খবর

মো: মহিদ:

হজ্জ ও প্রবাসী যাত্রীদের যেন বিমানবন্দরে আর কোনো হয়রানি বা ভোগান্তির মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হজ্জযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যাত্রাপথ সহজ ও নিরাপদ করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট দূর করা, ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং একীভূত সেবা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, দালালচক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্রীরা স্বল্প সময়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন। এ সময় মন্ত্রী অতীতের নেতিবাচক সব চর্চা ও দুর্নামের অধ্যায় পেছনে ফেলে নতুনভাবে ভালো ও জনবান্ধব উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -