আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা

আরো খবর

আলোকিত ডেস্ক:

বাংলা ভাষা এবং সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ৯ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

২৩ ফেব্রুয়ারি সোমবার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের জন্য মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ অনুমোদন করে। আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন যারা—

কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী, মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -