নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। ২২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে দু’দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়। সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

