মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকণ এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা- মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার- মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত সাংসদ এডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর রেজাউল করিম অধ্যক্ষ নবীনগর সরকারি কলেজের , খালেদ বিন মনসুর- সহকারী কমিশনার ভূমি, মো. রফিকুল ইসলাম- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সভাপতি নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ. মান্নান বলেন-“নবীনগর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন মুক্ত করে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরো বলেন- নির্মানাধীন নবীনগর-আশুগঞ্জ সড়ক কি ভাবে নবীনগর বাজারকে বাঁচিয়ে নির্মাণ করা যায় এ বিষয়ে আমি কাজ করছি।”
অনুষ্ঠান শেষে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিশুদের চিত্রাংকণ ও সুন্দর হাতের লেখায় কৃতকার্যদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেয়।
আলোকিত প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০২৬/মওম
- Advertisement -

