আজ রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

জুড়ীতে নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সংবর্ধনা

আরো খবর

আনোয়ার হোসেন মঞ্জু, জুড়ী, প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন জুড়ী উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর এমপিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পর উপজেলা পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখা ও জুড়ীর সার্বিক উন্নয়নে তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান। এলাকার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গতি বাড়ানো এবং জনসেবার মান উন্নয়নে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -