আবু সায়েমঃ কক্সবাজার জেলার আওতাধীন রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে নাম্বারবিহীন পিক-আপ যোগে মরিচ্যা হতে রামু হয়ে কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে রামুর শিকলঘাটা ব্রিজের দক্ষিণে মরিচ্যা – রামু সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি চলাকালে কর্ত্যব্যরত পুলিশ সদস্যরা থামার সংকেত প্রদান করেন।
চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্টের ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে। রামু থানা পুলিশের টিম পিকআপটির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে পিকআপটি রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থামে। গাড়ি হতে ৩/৪ জন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হোসেন আহমদের পুত্র মো: হারুন( ২৯) কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আভিযানিক দল গ্রেফতারকৃত মাদক কারবারি থেকে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম ভুঁইয়া। তিনি বলেন, প্রাত্যহিক অভিযানের অংশ হিসেবে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ইয়াবা চালানের পেছনে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে। সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে। ইয়াবা ব্যবসার সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

