মো: সুজন খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখায় হারুন অর রশিদ কে যুগ্ন আহবায়ক করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাহ আলম বেপারীর লিখিত বার্তায় হারুন অর রশিদ কে নারায়ণগঞ্জ জেলার কৃষক দলে যুগ্ন আহবায়ক হিসেবে সংযোজন করা হয় । এ সময় যুগ্ন আহবায়ক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে, নারায়নগঞ্জ জেলা কৃষকদলে আমাকে যুগ্ম আহ্বায়ক করায় ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষকদলের নারায়নগঞ্জ জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক ডাঃ মোঃ শাহীন মিয়া এবং সদস্য সচিব আলম ভাই সহ জেলা কৃষকদলের সকল নেতৃবৃন্দকে। এসময় যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ আরো বলেন, আমরা স্থানীয় কৃষকদের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং সরকারি সুবিধা নিশ্চিত করার লক্ষ্য আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমরা অত্যাধুনিক সংযুক্তিকরণের ফলে তৃণমূল পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নে গতিপথ ফিরিয়ে আনার চেষ্টা করব। কৃষকদের সাথে সু-সম্পর্ক বিষয়ে বলেন , আমরা কৃষক দল গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে কৃষকদের সাথে সর্বোচ্চ সম্পর্ক রাখবো এবং তাদের সুবিধা-অসুবিধা সহ আবাদি ও অনাবাদি জমি এবং চাষাবাদে ভালো ফলন সহ সর্বময় কৃষকদের কল্যাণে কাজ করো। কৃষকদের প্রশিক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আমরা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে তথ্যসেবা বৃদ্ধি করার লক্ষ্যে সহজ প্রশিক্ষণের ব্যবস্থা করব । আমাদের গ্রাম্য বাংলার অধিকাংশ কৃষক লেখাপড়া জানে না তাই তাদেরকে মাঠে-ঘাটে প্র্যাকটিক্যাল ভাবে শেখাতে পারলে এদেশের সুজলা-সুফলা শস্য শ্যামলা আমাদের উর্বর জমিতে আরো ফলন ভালো হবে বলে আমরা আশা করি।
আলোকিত প্রতিদিন/এপি

