আজ শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষের জয়, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিজয়ী!

আরো খবর

আমিনুল ইসলাম, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করেন।
মুন্সীগঞ্জ-১ (নির্বাচনী এলাকা নং-১৭১) আসনটি সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত। প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শিট অনুযায়ী, দুই উপজেলায় মোট ১৭০টি ভোটকেন্দ্রের (সিরাজদিখান ৯০টি ও শ্রীনগর ৮০টি) ফলাফল পাওয়া গেছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৩ জন (সিরাজদিখান ২ লাখ ৭৪ হাজার ৯৬৫ এবং শ্রীনগর ২ লাখ ৭১ হাজার ৩৮ জন)। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সিরাজদিখান উপজেলায় ধানের শীষ প্রতীকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পেয়েছেন ৯৪ হাজার ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ৬০০ ভোট। এছাড়া ফুটবল প্রতীক ৬ হাজার ৬১০, হাতপাখা ৩ হাজার ৪৯৯, আপেল ১৯৬ এবং কাস্তে প্রতীক ১৭২ ভোট পেয়েছে।
অন্যদিকে শ্রীনগর উপজেলায় ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৭০ হাজার ৭৭৯ ভোট। দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৯ হাজার ৫৫৯ ভোট। এছাড়া ফুটবল ২৩ হাজার ৭৮৪, হাতপাখা ৫ হাজার ৪১৮, আপেল ১১৬ এবং কাস্তে প্রতীক ২৪৮ ভোট পেয়েছে।
দুই উপজেলা মিলিয়ে ধানের শীষ প্রতীকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মোট ১ লাখ ৬৪ হাজার ৯১৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পান মোট ৯৮ হাজার ১৫৯ ভোট। ফলে তিনি ৬৬ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -