মো: মহিদ: মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে।মানিকগঞ্জ-১ এ আসনে বিএনপি প্রার্থী এস এ কবীর জিন্নাহ পেয়েছেন ১,৩৭,৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. তোজাম্মেল হক তোজা পেয়েছেন ৭৭,৮১৮ ভোট। বড় ব্যবধানে জয় পান জিন্নাহ। মানিকগঞ্জ-২ বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত পেয়েছেন ১,৭৫,৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মো. সালাউদ্দিন পেয়েছেন ৮১,৫০১ ভোট। এ আসনেও নিরঙ্কুশ জয় পায় বিএনপি। মানিকগঞ্জ-৩ বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা পেয়েছেন ১,৬৭,৩৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুফতি সাঈদ নুর পেয়েছেন ৬৪,২৪২ ভোট। উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হন রিতা।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

