আজ শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

আরো খবর

শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম: মৌলভীবাজার -৪ সংসদীয় আসনের শ্রীমঙ্গল উপজেলার ৮৭ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো ভোটারের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ সোলায়ামান আলী, জানান সকাল ১১ টা ৩০ পযর্ন্ত ভোট কাস্ট হয়েছে ২৭%। নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ নং কেন্দ্র প্রিজাইডিং অফিসার মোঃ রকিবুর রহমান জনান, দুপুর ১২ টা পযন্ত, ভোট কাস্ট হয়েছে ২৫%। ৩নং সদর ইউনিয়ন কেন্দ্র নং ১৭ ভোট পড়েছে ১২৬৫ টি, মোট ভোটার ৪৬৩২ জন ভোট কাস্ট হয়েছে ২৭%। ভিক্টোরিয়া হাই স্কুল কেন্দ্র ৮৬ এর দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ আলাউদ্দীন,জানান দুপুর ১টা ৩০ পর্য্ন্ত ভোট কাস্ট হয়েছে,৩২%। ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৯ নং কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, উজ্জল সূত্রধর,দুপুর ২টার দিকে আলোকিত প্রতিদিন কে জানান এখানে মোট ভোটার ৩৮৭৫ জন, এখানে ভোট পরেছে১৯৭৬ টি। এই কেন্দ্রে ভোট কাস্ট হয় ৫১%। এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা এ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। দুপুর ২টা পর্যন্ত কোন কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়নি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -