আজ শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

সপরিবারে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান!

আরো খবর

বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোট দিতে এলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা ৩৫ মিনিটে প্রবেশ তিনি। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান ভোট দিয়ে তার রাজনৈতিক কার্যালয়ে যাবেন। একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আসনে নির্বাচনে লড়ছেন সেখানে জামায়াতের প্রার্থী স.ম খালিদুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী আতিক আহমদে, ইসলামী আন্দোলনের মোহাম্মদ উল্লাহসহ ১১ জন প্রতিদ্বন্দিতা করার কথা ছিল। তবে গতকাল বুধবার চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।  এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজাত ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ ও তৃতীয় লিঙ্গ ৮ জন। যদিও তিনি আগে সরাসরি নির্বাচনে অংশ নেননি, তবে ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রচার কৌশল ও প্রার্থী নির্বাচনে পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবনে থেকে তিনি ভার্চ্যুয়ালি দলের নেতৃত্ব দেন। ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলোকিত প্রতিদিন/এপি 
- Advertisement -
- Advertisement -