আজ শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ভোটের আমেজ, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

আরো খবর

মো: মহিদ: মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের ৫১৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো ভোটারের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। মানিকগঞ্জ-৩ (সদর) আসনের গড়পাড়া ইউনিয়নের গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সকাল থেকেই সেখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রটিতে পুরুষ ও নারী ভোটারদের জন্য পৃথক লাইন রাখা হয়েছে। শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পালার অপেক্ষায় রয়েছেন তারা। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। এ কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা খানম রিতাসহ বিভিন্ন দলের প্রার্থীরা। জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা খানম রিতা বলেন, “সব কিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো অভিযোগ নেই। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে—দীর্ঘ লাইনই তার প্রমাণ। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণ ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে বেছে নেবে।”
আলোকিত প্রতিদিন/এপি 
- Advertisement -
- Advertisement -