শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম: আজ সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলা রিটার্নিং অফিসার, এর তত্ত্বাবধানে নির্ধারিত বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ভোট গ্রহণের সরঞ্জাম হস্তান্তর করা হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প প্যাড, ফলাফল শিট ও ভোটার তালিকাসহ প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। মৌলভীবাজার-৪ আসনে রয়েছে দুই উপজেলায় ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন, এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ৮৯২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪৬ হাজার ২০২জন, মহিলা ভোটার ২ লক্ষ ৪১ হাজার ৬৮৮জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ২ জন। ত্রয়োদশ নির্বাচনে এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন বিএনপি থেকে মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব) (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু ( ফুটবল),জাতীয় নাগরীক পার্টি থেকে প্রিতম দাস (শাপলা কলি),বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূরে আলম হামিদী (রিকশা),বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে অ্যাডভোকেট মো.আবুল হাসান (মই) ও জাতীয় পার্টি থেকে মো.জরিফ হোসেন ( লাঙ্গল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আলোকিত প্রতিদিন/এপি

