আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

কড়া নিরাপত্তায় ঢাকা-২০ এর ১৪৭ কেন্দ্রে পৌঁছে গেল নির্বাচনী সামগ্রী!

আরো খবর

ঢাকা জেলা প্রতিনিধি:মামুন আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-২০ (ধামরাই) আসনের ১৪৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিজ দায়িত্বে ব্যালট বক্স, ব্যালট পেপার, গণভোটের ব্যালটসহ প্রয়োজনীয় উপকরণ বুঝে নেন। পরে পুলিশ ও আনসার সদস্যদের কড়া নিরাপত্তায় গাড়িযোগে এসব সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন ধামরাইয়ের সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবীব। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় সব উপকরণ যথাযথভাবে সরবরাহ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পুলিশের সদস্যরা বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন এবং প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় বিতরণকেন্দ্রে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোকিত প্রতিদিন/এপি 

 

- Advertisement -
- Advertisement -