আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত কর্মীসহ গ্রেফতার-৫ ডিএমপি

আরো খবর

এমএইচ চৌধুরীঃ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সংক্ষিপ্ত বিচার আদালত। বুধবার ১১ ফেব্রুয়ারি রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে ধৃত করা হলে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান  করেছেন লালবাগ  বিভাগের স্পেশাল মেট্রোপলিটন জনাব আরিফুর রহমান। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হলো: হাবিবুর রহমান (৬৩)। এসময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০/- টাকা  করে মোট ৬০০০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। অপর এক ঘটনায় বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ারী বিভাগ কর্তৃক সন্তোষজনক কারণ ব্যতীত ঘোরাফেরা করার অপরাধে সংক্ষিপ্ত বিচার  পদ্ধতিতে অপরাধ আমলে গ্রহণ করত একজনকে এক মাস, অপর একজনকে সাত দিনের বিনাশ্রম  কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান  মুগদা থানার মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন। জনগণ কর্তৃকৃত আটককৃত এবং পুলিশ নিয়ে নেতিআাচক মন্তব্য করায় এই সাজা প্রদান করা হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এই সাজা প্রদান করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
আলোকিত প্রতিদিন/এপি 
- Advertisement -
- Advertisement -