প্রেস বিজ্ঞপ্তি: নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে দৈনিক সমবাংলার সম্পাদক ও প্রকাশক মান্নান মারুফের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবাদপত্রের বিভিন্ন সমস্যা সংকট, সংগঠন গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক বাঙলার জাগরণ সম্পাদক প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটন, দৈনিক আমার বাঙলার সম্পাদক প্রকাশক এম এম রুহুল আমীন, দৈনিক আলোকিত প্রতিদিন সম্পাদক প্রকাশক সৈয়দ নুরুল হুদা রনো, দৈনিক আলোর বার্তার সম্পাদক প্রকাশক রফিকউল্লাহ শিকদার, দৈনিক নাগরিক সংবাদের সম্পাদক প্রকাশক সুমন প্রামানিক, দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক প্রকাশক প্রবীর শিকদার, দৈনিক আজকের প্রভাতের সম্পাদক প্রকাশক নেজামুল হক, দৈনিক আজকের পদ্মার সম্পাদক প্রকাশক এম মোর্শেদ মজুমদার কাজল, দৈনিক দিনের আলোর সম্পাদক প্রকাশক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বঙ্গ সংবাদ এর সম্পাদক প্রকাশক ডাঃ মির্জা মহিবুল হাসান, দৈনিক প্রথম ডাকের সম্পাদক প্রকাশক এ কে এম গোলাম সরোয়ার, দৈনিক মানবতার কণ্ঠের সম্পাদক প্রকাশক আফরোজা তালুকদার প্রমূখ। পরে সর্বসম্মতিক্রমে মান্নান মারুফকে আহ্বায়ক, এম এম রুহুল আমীন ও সৈয়দ নুরুল হুদা রনোকে যুগ্ম আহ্বায়ক, মহিনউদ্দিন চৌধুরী লিটনকে সদস্য সচিব এবং বাকী উপস্থিত সকল সম্পাদক প্রকাশকে সদস্য করে কমিটি গঠন করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

