নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই প্রার্থীর গণসংযোগে অংশ নিয়েছেন তারই মেয়ে জাইমা রহমান, চেয়েছেন ভোটও। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন জাইমা। সেখান থেকে গুলশান-১ সার্কেল পর্যন্ত বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান।
বাবার জন্য ভোট চাইলেন: জাইমা রহমান
ভোট চাওয়ার সময় জাইমা রহমান বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই। গণসংযোগের সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক ও দোকানিদের হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করেন। এসব লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনি বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিএনপি চেয়ারম্যানের মেয়ে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -

