নোয়াখালী প্রতিনিধি:
দেশের বিভিন্ন জেলায় ভূমি সহকারী কর্মকর্তাদের (তহসিলদার)বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও বিভিন্ন দাবি দাওয়া আদায়সহ ৬ দফা দাবিতে নোয়াখালী জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নোয়াখালী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে।
জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় সমিতির সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ ভূমি সচিব বরাবর লিখিত স্মারকলিপিটি জেলা প্রশাসক শফিকুল ইসলামের হাতে তুলে দেন।

