মোঃ রাশেদুল ইসলাম:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামালপুরের মেলান্দহ থানা পুলিশের বিশেষ টহল এবং সতর্কতামূলক মহড়া নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে মেলান্দহ থানা পুলিশ।
জনগণের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি এবং সহিংসতা রোধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই নিরাপত্তা তৎপরতা চালানো হয়।
গত ২৩ জানুয়ারি,শুক্রবার রাতে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওবায়দুর রহমানের নেতৃত্বে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আহ্বান জানায়।
টহল কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন:স্নেহাশীষ রায়, পরিদর্শক (তদন্ত), মেলান্দহ থানা।রাশেদুল ইসলাম, এসআই ও ফুলকোচা ইউনিয়ন বিট অফিসার। কামরুজ্জামান, এসআই ও রাতের টহল ডিউটি সহ থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
টহল শেষে হাজরাবাড়ী বাজারে সকলে মিলিত হয়ে, বক্তবে ওসি ওবায়দুর রহমান বলেন, “নির্বাচনকালীন সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আমরা দিন-রাত কাজ করছি। বিশেষ করে বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে কড়া নজরদারি রাখা হচ্ছে।”
তিনি আরও বলেন, নির্বাচনের দিন পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান ও টহল অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।
পুলিশের এই নিয়মিত অভিযান ও টহলের জোরদারের জন্য স্থানীয় সাধারণ ভোটার ও জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি ২০২৬/মওম

