নিজস্ব প্রতিবেদক:
আজ ১৬ জানুয়ারি ২০২৬ কবি, সাহিত্যিক ও চিকিৎসক ড. সাবিনা ইয়াসমিনের জন্মদিন। আজকের এই দিনে শুধু তার বয়স বৃদ্ধি নয়, বরং প্রজ্ঞা, মানবিকতা ও ভালোবাসার গভীরতাও বহুগুণে বৃদ্ধি পাক—এই প্রত্যাশায় শুভানুধ্যায়ী ও সাহিত্যাঙ্গনের স্বজনরা তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কবি ড.সাবিনা ইয়াসমিনের জন্ম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার পূর্ব ভান্ডারিয়া সিকদার বাড়িতে। তার পিতা আব্দুল হাই সিকদার একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন। তিনি ভান্ডারিয়া বিহারি হাই স্কুলে দীর্ঘদিন ইংরেজি শিক্ষকতা করেন এবং পরবর্তীতে আইন পেশায় নিয়োজিত হন। তার মাতা : তাহমিনা বেগম একজন গৃহিণী।
ড.সাবিনা ইয়াসমিন দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেন। এরপর ভান্ডারিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ভান্ডারিয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেন। পরবর্তীতে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল হেরিটেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং স্বর্ণপদকে ভূষিত হন। এছাড়াও ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডাক্তারি পাস করেন।
কর্মজীবনঃ কর্মজীবনের শুরুতে তিনি প্রাণ গ্রুপে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে প্রোডাকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি নিজ উদ্যোগে একটি ম্যাগাজিন ‘সৌভাগ্যের চাবিকাঠি’ প্রকাশ করেন, তিনি সম্পাদক ও প্রকাশক ছিলেন। একইসঙ্গে তিনি অ্যাস্ট্রোলজি বিদ্যায় গবেষণা ও চর্চা করেছেন।
সম্মাননা ও পুরস্কার: অ্যাস্ট্রোলজি বিদ্যায় অবদানের জন্য তিনি ভারতবর্ষ থেকে পদ্মভূষণ, ভারত গৌরব, সম্রাজ্ঞীসহ একাধিক সম্মাননা ও স্বর্ণপদক পান।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কিংবদন্তি মানবসেবী মাদার তেরেসার ১১৩,তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। এছাড়া বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা থেকে ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ও সমাজসেবিকা অ্যাওয়ার্ড লাভ করেন। লেখালেখিতে দক্ষতার জন্য তিনি ‘কবি’ উপাধিতে ভূষিত হয়েছেন।
একজন চিকিৎসক ও লেখিকা হিসেবে কর্মরত থাকার পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চায় যুক্ত রয়েছেন। তিনি কবিতা, গল্প, নাটকসহ বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করেন এবং বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত।
জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখময় জীবন ও আরও মহৎ সৃষ্টির অপার সম্ভাবনা আলোক উজ্জ্বল জীবন প্রত্যাশা জানিয়ে পাঠকসমাজ গভীর শুভকামনা জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০২৬/মওম

