নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন কস্তুরাঘাট বিটের ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে ৬ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে।
৮ জানুয়ারি বৃহস্পতিবার কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হকের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কস্তুরাঘাট বিটে অভিযান চালিয়ে ঝাউ বাগান এলাকায় অবৈধভাবে ভাবে জবরদখলকৃত বালুচর এলাকা উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়। এসময় ৬ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়।
তিনি আরো বলেন, সংরক্ষিত বনভূমি অথবা বালুচর জবরদখলের কোন সুযোগ নেই। বনবিভাগ সব সময় সজাগ ও সতর্ক রয়েছে। সরকারি স্বার্থে প্রাত্যহিক এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কক্সবাজার রেঞ্জের বিট কর্মকর্তা বিকাশ দাশ, বিট কর্মকর্তা মোঃ কামরুজ্জামান শোভন, ফশিউল আলম শুভ ও ক্যাচিংউ মারমা সহ সহকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/০৯ জানুয়ারি ২০২৬/মওম
- Advertisement -

