আজ রবিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে সংঘবদ্ধ ধ*র্ষণে কিশোরীর মৃ*ত্যু, মূলহোতা গ্রে*ফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে কক্সবাজারে ১৩ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক কিশোরীর মৃত্যুর ঘটনায় হৃদয় হাসান বাবু (২২) নামের তরুন কে মহেশখালীর উপজেলার কালারমার ছড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

৩১ ডিসেম্বর বুধবার রাতে তাকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আটক করা হয়। মিডিয়া ফোকাল পয়েন্টের অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) অলক বিশ্বাস কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ বলছে, বাবুই এ ঘটনার মুলহোতা।সে এই ধর্ষণ মামলার প্রধান আসামী।

পরিবারের অভিযোগ, ‘তারা যে ভাড়া বাসায় থাকতো সেই বাড়ির মালিকের সাথে কথা কথাকাটি হলে গত ২২ ডিসেম্বর নিহত কিশোরীকে অপরহরণ করে নিয়ে যায় শহরের সাহিত্যকাপল্লীর বাসিন্দা হৃদয় হাসান বাবু, নায়েমসহ কয়েকজন। পরে নায়েমের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে ৫ দিন পর সে মারা যায়।’

এই ঘটনায় রেকর্ড হওয়া ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় প্রধান আসামী বাবুসহ রোকেয়া নামের আরো এক নারীকে এর আগে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, চাঞ্চল্যকর এই ঘটনা জোরালোভাবে খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা, কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বড়ুয়া বলেন, ধর্ষণের মূলহোতা বাবুকে গ্রেফতার করা হয়েছে। যারা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন,সংঘবদ্ধ ধর্ষণের শিকার সেই কিশোরী পাঁচ দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায়।

আলোকিত প্রতিদিন/০২ জানুয়ারি ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -