আজ শুক্রবার, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

 খালেদা জিয়ার মৃত্যু,এভারকেয়ারের সামনে মাদরাসা শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কোরআন তেলাওয়াত করছেন মাদরাসার শিক্ষক এবং শিশু শিক্ষার্থীরা।

৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তারা হাসপাতালের ঠিক উল্টোদিকে ফুটপাতে বসে কোরআন তেলাওয়াত করছেন। শিক্ষার্থীদের নিয়ে এভারকেয়ারের সামনে এসেছেন তাদরিবুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষক ক্বারি মাওলানা মো. বেলাল হোসেন এবং মুফতি আসাদুল্লাহ। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আমরা শিক্ষার্থীদের নিয়ে এখানে এসেছি। কোরআন খতম শেষে মোনাজাত করে আমরা চলে যাব।

অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মীরা। এখানে কেউ কেউ অঝড়ে কাঁদছে, কেউবা চোখের পানি মুছছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সামনে মানুষের ভিড় আরও বাড়ছে। রাজনৈতিক নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়েছে।

আলোকিত প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -