শহিদুল্লাহ সরকার : সাভারের বিরুলিয়া বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার আসামি সোহেল কে কালিয়াকৈর থেকে শনিবার দিবাগত-রাত ৮টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করেন বিরুলিয়া ফাঁরি ইনচার্জ এস আই আল আমিন। আটককৃত সোহেল, সালাম এর পুত্র, এবং বিরুলিয়া ১ ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ জানায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ৫টি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা হত্যা মামলা রয়েছে । বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা আমিন বিষয়টি নিশ্চিত করেন ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয় ।স্থানীয়রা বলেন, আওয়ামীলীগ সরকার পতন হলেও কালিয়াকৈর এলাকায় যুবলীগ নেতা সোহেলের চাদাবাজী অব্যাহত ছিলো । এই এলাকায় মাদক ব্যবসার একক আধিপত্য চালায় এই নেতা । এছাড়াও এলাকায় ছিনতাই ও ডাকাতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

