আজ রবিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সরাইলের পাকশিমুলে ফসলি জমি কেটে মাটি যাচ্ছে ঢাকায়, বিপর্যয়ে পরিবেশ ও কৃষি

আরো খবর

শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন তেলিকান্দি ও অরুয়াইল  ইউনিয়নের দুবাজাইল গ্রামের দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে ভেকু নৌকায়া দিয়ে মাটি কেটে ঢাকায় বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। ফলে এখানকার ফসলি জমির উর্বরতা হারাচ্ছে , মাটির জৈব উপাদান নষ্ট হচ্ছে ও আশেপাশের জমি ভেঙে পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে এবং কৃষি অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ছে। সূত্রে আরো জানা যায় এলাকার কিছু প্রভাব সালি এবং সরাইলে মিডিয়ার কিছু ব্যক্তি বিশেষ লোক মাধ্যমে টাকা বিতরণ করে তারা এই মাটিগুলো উত্তোলন করছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, অরুয়াইল-পাকশিমুল এলাকায় তিতাস নদী দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০টি বাল্কহেড নৌকা মাটি ভরাট করে নিয়ে যাচ্ছে ঢাকায়। জানা গেছে, প্রতি নৌকায় মাটির ধারণ ক্ষমতা প্রায় ১৫-২০,০০০ (বিশ হাজার) ফুট। এইভাবে চলতে থাকলে এই  এলাকায় অল্প সময়ের মধ্যেই দেখা দিবে পরিবেশ বিপর্যয় যা সরাইলের এই অঞ্চলের   জন্য হুমকি স্বরূপ। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত কেননা তাদের জন্য অত্র এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে কেউ ভয়ে মুখ খুলতে পারছে না।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন প্রতি বছরেই আমাদের এলাকাতে এই ভূমিদস্যুরা এভাবে মাটি কেটে নিয়ে যায়। প্রশাসনের লোকজন আসলে তারা চুপ থাকে এবং বন্ধ করে পালিয়ে যায়। তারপরও আমি অত্র এলাকার স্বার্থে প্রশাসনের কাছে আকুল আবেদন করছি এই বিষয়ে যেন সঠিক পদক্ষেপ নিয়ে চিরতরে এই মাটি উত্তোলন বন্ধ করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -