আজ সোমবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল, যে ইঙ্গিত দিলেন উথাপ্পা!

আরো খবর

ক্রীড়া ডেস্ক: আইপিএল ২০২৬ মৌসুমের পর মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে এবার, এমনটাই মনে করছেন সাবেক ভারত ও চেন্নাই সুপার কিংসের ব্যাটার রবিন উথাপ্পা। তার মতে, ৪৪ বছর বয়সী এই তারকার ভবিষ্যৎ নিয়ে আর কোনো জল্পনাক কল্পনা নেই; আসন্ন মৌসুমটিই হতে যাচ্ছে ধোনির শেষ আইপিএল।

জিওহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে উথাপ্পা বলেন, লেখাটা এখন স্পষ্টভাবেই দেয়ালে লেখা। এটাই এমএস ধোনির শেষ মৌসুম। তিনি আর খেলবেন কি না, এই প্রশ্নের আর জায়গা নেই। চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক দলগঠন কৌশলও ধোনির বিদায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন উথাপ্পা। অভিজ্ঞ তারকাদের বদলে আনক্যাপড তরুণদের ওপর বড় অঙ্কের বিনিয়োগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল ২০২৬ মিনি-নিলামে সিএসকে ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার প্রশান্ত বীর এবং ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার কার্তিক শর্মাকে ১৪.২ কোটি রুপি করে কিনে নেয় তারা, যারা নিলামের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে দামী আনক্যাপড ভারতীয় খেলোয়াড়।

আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -