সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টংগিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির মাসিক স্টাফ ও নিরাপত্তা সভা অনুষ্ঠিতঅনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ৫টায় উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সভাকক্ষে এ মিটিং হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. হামিদুল ইসলাম লিংকন। মিটিং পরিচালনা করেন টংগিবাড়ী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আসদুস সালাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ নাছির উদ্দীন, এলাকা পরিচালক আবুল কাদির, এজিএম ফাহিম ফয়সালসহ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি এবং কার্যালয়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

