আজ রবিবার, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে!

আরো খবর

বিশেষ প্রতিনিধি: আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন তারা। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -