আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আরো খবর

মো: মহিদ:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের শহীদ রফিক চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, দুর্নীতি দমন কমিশনএর সহকারী পরিচালক আরিফ আহমেদ,, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খবিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ইন্তাজ উদ্দিন, সদস্য মোঃ কাবুল উদ্দিন খান, হাফিজ উদ্দিন, সামসুন্নবী তুলিপ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কর্মসূচির আয়োজন করে।
আলোকিত প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -