প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তা সামান্থা মার্টিন জানিয়েছেন, র্যাকুনটি দোকানের ছাদের কোনো অংশ দিয়ে প্রথমে ভেতরে পড়ে যায়। ওই সময় হয়ত কোনো বোতল ভেঙে যায়। এরপর এটির ধাক্কায় আরও কয়েকটি বোতল মাটিতে পড়ে ভাঙে। এরপর মাটিতে পড়া মদগুলো খায় এটি। আর খাওয়ার পরিমাণ এত বেশি ছিল যে এটি সম্পূর্ণ মাতাল হয়ে যায়।
দোকানের সিসি ক্যামেরা খুব বেশি স্পষ্ট ছিল না। ফলে এটি কতটুকু মদ পান করেছে সেটি নিশ্চিত নয়।
মাতাল হয়ে র্যাকুনটি কয়েক ঘণ্টা ধরে ঘুমায়। এটিকে একটি প্রাণী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: বিবিসি
আলোকিত প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০২৫/মওম

