আজ রবিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে অভিযোগের তিন ঘণ্টার মাথায় অপহরণকারী যুবক আটক, স্কুলছাত্রী উদ্ধার

আরো খবর

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি:গাজীপুর সদর উপজেলার ফলিমারা এলাকার এক সপ্তম শ্রেণির স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মামলা রেকর্ড হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সদর উপজেলার রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়।
ভিকটিমের মা খালেদা আক্তার (৩২) জয়দেবপুর থানা পুলিশে দায়ের করা অভিযোগে জানান, তার মেয়ে সামিয়া আক্তার (১৩) ফলিমারা এলাকার ফাতেমা জাহানারা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে একই এলাকার ভাড়াটিয়া শ্রী জয়ন্ত (২০) মেয়েটিকে মাদ্রাসায় যাওয়া–আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় জয়ন্ত নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও অপহলের হুমকি দিত।
অভিযোগে বলা হয়, গত ৩০ নভেম্বর বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সামিয়া যখন বাসায় একা ছিল, তখন শ্রী জয়ন্ত তার সহযোগী ইয়াছিন মোল্লা (২০), বাসন্তী রানী (৩৫), শ্রী প্রদীপ (৪০) ও আরও ২–৩ জন অজ্ঞাত সহযোগীকে নিয়ে ভিকটিমের বাসায় যায়। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
মেয়েটি না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই জয়দেবপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত শ্রী জয়ন্তকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অভিযোগ পাওয়া মাত্রই আমরা দ্রুত আইনি এবং উদ্ধারের প্রস্তুতি নিয়ে অভিযান শুরু করি। তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত জয়ন্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -