তৌহিদুল ইসলাম সরকার, কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি: প্রবীণ রাজনীতিবিদ আখতারুজ্জামান ভূঁইয়া ইন্তেকাল করিয়াছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (২৩ নভেম্বর) উপজেলার চরপুমদী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শাহেদল পুমদী, গোবিন্দপুর সিদলা, আড়াইবারীয়া, জিনারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী জানাজায় অংশগ্রহণ করেন। হোসেনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ. কে. এম শফিকুল হক, জেলা বিএনপি’র সভাপতি, শরিফুল আলম, সাধারণ সম্পাদক: মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির নেতা হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি: খসরুজ্জামান জিএস শরীফ সহ সকল অঙ্গসংগঠন প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তাছাড়াও মরহুমের মৃত্যুতে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব গভীরশোক প্রকাশসহ ওনার আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোকিত প্রতিদিন/এপি

